× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৪ এএম

চটগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৪ এএম

নিহত পুলিশ সদস্য। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত পুলিশ সদস্য। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামে এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের কদমতলী আর্টমাচ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। 

নিহত নয়ন চকরিয়া চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা গেছে, রাতে ডিউটি শেষে মোটরসাইকেলযোগে ব্যারাকে ফেরার পথে সিটি করপোরেশন পরিচালিত একটি ময়লার ড্রামের ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদস্য নয়নের লাশ চকরিয়ার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। বাদ এশা বুড়িপুকুর জামে মসজিদ মাঠে জানাজা সম্পন্ন হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!