ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০২:৫০ পিএম
জব্দকৃত ইয়াবা ও আইস। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি করে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকপাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।