× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

সিমেন্ট ও ডিজেল পাচারকালে ১৮ জন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

উদ্ধার পণ্যসহ আটক পাচারকারী। ছবি: রূপালী বাংলাদেশ

উদ্ধার পণ্যসহ আটক পাচারকারী। ছবি: রূপালী বাংলাদেশ

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্ট মার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে, যা অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, গত ৩ জানুয়ারি শনিবার মধ্যরাত ২টায় একই জাহাজ সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত একটি মিয়ানমারের ফিশিং বোট তল্লাশি করে।

এ সময় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ১,৫০০ লিটার ডিজেলসহ ৭ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল ও পাচারে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!