× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০১:৪৬ পিএম

নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০১:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে নৌকাডুবিতে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপের অমজাখালীর বশির আলমের ছেলে বোটের মাঝি এহসান এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেডু।

এখনো নিখোঁজ রয়েছে তাদের সঙ্গে থাকা আমজাখালীর মাহামুল করিমের ছেলে কিশোর ফয়সাল।

বোট মালিক মো. কামাল সওদাগর জানান, বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে নোঙরের সঙ্গে আটকে বোটটি ডুবে যায়। বোটে থাকা আট জেলের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ফয়সালকে খুঁজতে তল্লাশি চালানো হচ্ছে।

কুতুবদিয়া থানার ওসি মাহবুবুল হক বলেন, নৌকাডুবিতে নিখোঁজদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!