ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবাগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, মাদক পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।