× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:২৫ পিএম

টেকনাফে ক্লুলেস হত্যায় জড়িত ২ আসামি গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:২৫ পিএম

গ্রেপ্তার ২ আসামি। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ২ আসামি। ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ক্লুলেস হত্যা মামলার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার রহস্য উদঘাটন হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদর নতুন পল্লান পাড়ার কামাল হোসেনের ছেলে মো. রুবেল এবং টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকার জাফর আলমের ছেলে মো. হাসান।

রোববার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার সাজেদুর রহমানের নির্দেশনায় এবং তার (ওসি) তত্ত্বাবধানে টেকনাফ থানার একটি টিম গত ২৭ মার্চ টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় এই দুই আসামিকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে ভিকটিমের মায়ের সমিতি থেকে তোলা ২০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। ওই সময় ভিকটিম ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০) তাদের দেখে ফেললে আসামিরা ঘরে থাকা একটি কুড়াল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে।

এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ২৮ মার্চ গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের মধ্যে মো. রুবেল (২১) স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সহযোগীদের নামও প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!