× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৬ পিএম

চকরিয়ায় বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১১:২৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে সামশুল আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার খুটাখালী পান্ডা চুরি খুটাখালী কালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামশুল আলম ইউনিয়নের সেগুন বাগিচা ৬নং ওয়ার্ডের অলি আহমদের ছেলে। পেশায় তিনি একজন শ্রমিক।

স্থানীয় সুত্রে জানা গেছে, খুটাখালী বিটের অধীনে কালাপাড়ার সংরক্ষিত বনের এলাকা থেকে দীর্ঘদিন ধরে স্থানীয় বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটন, নুরুল আলমের ছেলে মো. ফারুক এবং মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ হামিদ অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।

সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় চোরাবালিতে সৃষ্ট গর্তে ডুবে যান। পরবর্তীতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!