× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৫২ পিএম

এক বছর পর মিয়ানমারে রপ্তানি হচ্ছে আলু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:৫২ পিএম

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। ছবি : সংগৃহীত

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে পণ্য বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ থেকে ৪০ মেট্রিক টন আলু মিয়ানমারে পাঠানো হচ্ছে, যা সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হওয়ার গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা মাহবুব রহমান জানান, আলুগুলো বিকেলের মধ্যে ট্রলারে করে মিয়ানমারের উদ্দেশে পাঠানো হবে। ইতোমধ্যে পণ্য ওঠানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ট্রলারটি ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, প্রায় এক বছর পর এই বন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য রপ্তানি করা হচ্ছে। এর আগে গত ১ মে মিয়ানমার থেকে কাঠবোঝাই একটি নৌযান টেকনাফ বন্দরে এসে পৌঁছায়, যা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আভাস দেয়।

এদিকে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আলু রপ্তানিকে কেন্দ্র করে বন্দরে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ধীরে ধীরে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে এবং সীমান্ত বাণিজ্য আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!