× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম

উখিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

নিহত দুই বোন হলেন—উখিয়ার হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তি একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, চালকসহ ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজার থেকে উখিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুই বোন রুবিনা ও শাহিনার মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুবিনা ও শাহিনার স্বজনরা জানান, পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে তারা সকালে কক্সবাজার আদালতে গিয়েছিলেন। শুনানি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Link copied!