× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে প্রাণ গেল বাবা-ছেলের

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০৫:৩১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিল। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, ‘সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

সৈকতে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, ‘বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন, তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মারা যায়।’

রূপালী বাংলাদেশ

Link copied!