× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৫:৫৪ পিএম

কক্সবাজারে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৫:৫৪ পিএম

গ্রেপ্তার রফিকুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার রফিকুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকা থেকে প্রথম অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলামের সঙ্গে শহরের উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির মাধ্যমে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বীরগাঁও ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করে আসছিলেন বলে পুলিশ জানায়।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Link copied!