× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:১২ পিএম

মাছ ধরতে গিয়ে সাগরে তলিয়ে যাওয়া জেলের মরদেহ উদ্ধার

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৬:১২ পিএম

নিহত আনিছুর রহমান।

নিহত আনিছুর রহমান।

কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া আনিছুর রহমান (২২) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনিছুর রহমান কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার কবির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে কৈয়ারবিল ইউনিয়নের সমিতি রোডের পশ্চিম উপকূল থেকে আনিছুর রহমানসহ কয়েকজন জেলে নৌকা নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে আনিছুর সাগরে পড়ে নিখোঁজ হন। নৌকার অন্যান্য জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।

নৌকার মালিক শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্থানীয় জেলেরা বায়ু বিদ্যুৎ এলাকার উপকূলে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। আনিছুর রহমানের পরিবারের সদস্যদের ডেকে এনে তারা মরদেহ শনাক্ত করেন।

কৈয়ারবিল ইউনিয়নের ইউপি সদস্য আবুল বশরও আনিছুর রহমানের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Link copied!