× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৮ পিএম

স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৮ পিএম

ইউএনও ফেরদৌস আরার।

ইউএনও ফেরদৌস আরার।

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়।

এর আগে, ঢাকার ডেমরা এলাকায় বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী মো. শাহজাহান গণমাধ্যমকে জানান, মাইগ্রেনের ব্যথা নিয়ে ফেরদৌস আরাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি ব্রেইন স্ট্রোক করেন এবং চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তিনি দেশবাসীর কাছে তার স্ত্রীর জন্য দোয়া কামনা করেন।

ফেরদৌস আরার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এবং দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ দুই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ফেরদৌস আরা ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

Link copied!