× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:২১ পিএম

বুড়িচংয়ে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

কুমিল্লা ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজি জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ মমিন।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!