× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল দুই বোনের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক পার হতে গিয়ে ট্রাকে চাপায় দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী ফোরলেন সড়কের খিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের মরহুম মোবারক হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৬৫) এবং তার বড় বোন, লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজিমুড়া গ্রামের মরহুম আবুল খায়েরের স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।

স্থানীয়রা জানান, ইফতারের কিছুক্ষণ আগে দুই বোন সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!