× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:১৩ পিএম

ট্রাকভর্তি ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ আ.লীগ নেতা আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:১৩ পিএম

আটক আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ। ছবি : রূপালী বাংলাদেশ

আটক আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ। ছবি : রূপালী বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রাকভর্তি ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

শনিবার (৭ মার্চ) রাতে র‌্যাব-১১-এর একটি দল উপজেলার বাতিসা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটক আহসান উল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের মোকশেদ মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি পৌরসভা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

চৌদ্দগ্রাম থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ শনিবার রাতে বাতিসা এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাকের মধ্যে থাকা ২৫ বস্তা ভারতীয় অবৈধ শাড়ি, থ্রিপিসসহ আহসান উল্লাহকে আটক করে। পরে জব্দকৃত মালামাল ও গাড়িসহ তাকে চৌদ্দগ্রাম থানাতে হস্তান্তর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন জানান, অবৈধ শাড়ি ও থ্রিপিস আটককাণ্ডের ঘটনায় আহসান উল্লাহকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Link copied!