× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:৪০ পিএম

ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৫:৪০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেছেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। শেফালী আক্তার দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা। তার বাড়ি কুমিল্লার লাকসামে।

মামলার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন জানান, বাংলাদেশ দণ্ডবিধির ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু’ সংক্রান্ত ৩০৪ ধারার (ক) আইনে মামলাটি করেছেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার। তিনিও ওই বাসের যাত্রী ছিলেন।

জসীমউদ্দীন আরও জানান, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে দেশে আসেন চুয়াডাঙ্গার বাড়িতে। সেখান থেকে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার সময় পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় প্রাণ হারান। একই দুর্ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকা মেল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামের একটি বাসের সংঘর্ষে ১২ জন যাত্রী নিহত হন। এছাড়াও গুরুতর আহত হন অন্তত আটজন যাত্রী। এই ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেটের দুই দায়িত্বরত কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস সংলগ্ন লেভেল ক্রসিংয়ে গেট সময়মতো বন্ধ করতে পারেননি দুই গেটম্যান। এতে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!