কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
বুধবার (১ এপ্রিল) ভোররাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশাচালক ছিলেন।
আহতরা হলেন- মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭), মো. সাগর মিয়া (৩৫)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা যায়, তারা মূলত বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।


