× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৯ পিএম

যাত্রাপথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৭:১৯ পিএম

হোমনা থানা। ছবি : সংগৃহীত

হোমনা থানা। ছবি : সংগৃহীত

কুমিল্লার হোমনায় অটোরিকশায় করে বাসায় ফেরার পথে এক দম্পতির পথ রোধ করে গৃহবধূকে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা কৃষি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ভুক্তভোগী নারী অভিযোগ করেন, ভুক্তভোগী আর তার স্বামী হোমনা পৌর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বুধবার রাতে তারা একটি অটোরিকশাযোগে ভুক্তভোগীর বাবার বাড়ি তিতাসে যাচ্ছিলেন। হোমনা কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার সঙ্গে থাকা কয়েকজন তাদের পথরোধ করেন।

এ সময় দম্পতিসহ অটোরিকশাটিকে জোরপূর্বক একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যান। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখেন। অন্যরা তার স্বামী ও অটোরিকশার চালককে দূরে সরিয়ে নিয়ে যান। এ সময় আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তারা প্রথমে হাসপাতালে এবং পরে থানায় যান।

ওসি টমাস বড়ুয়া বলেন, ভুক্তভোগী নারী ভোর ৪টার দিকে তার স্বামীসহ থানায় এসে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানান। পরে আমি ওই দম্পতিকে সঙ্গে নিয়ে অভিযানে যাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পর আমরা মামলা নিয়েছি। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারে একজনের নাম উল্লেখ করেছেন। তাকেসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Link copied!