× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩১ পিএম

বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বন্ধুত্ব শুধু আনন্দ ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ নয়; কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই তার প্রকৃত মূল্য প্রকাশ পায়। কুমিল্লার মুরাদনগরে একদল তরুণ সেই সত্যটিকেই বাস্তবে রূপ দিয়েছেন, যা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

বাঙ্গরা বাজার থানার খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে চুল কেটে ফেলেন। বন্ধুর এই পরিস্থিতির কথা জানতে পেরে তার পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তার বন্ধুরা। যেন সে নিজেকে একা না ভাবে, সেই ভাবনা থেকেই আরও ৯ জন বন্ধু নিজেদের মাথাও ন্যাড়া করে ফেলেন।

এই উদ্যোগে অংশ নেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

তাদের কথায়, বন্ধুর মনোবল বাড়ানোই ছিল তাদের মূল উদ্দেশ্য।

স্থানীয় একজন বাসিন্দা আবেগভরে বলেন, সত্যিকারের বন্ধুত্ব এমনই হয়—যেখানে সুখ-দুঃখ সবকিছুই একসঙ্গে ভাগ করে নেওয়া হয়।

বন্ধুদের এই ভালোবাসার প্রতিদান দিতেও পিছিয়ে থাকেননি সজীব। পরদিন খৈয়াখালী বাজারের একটি খাবারের দোকানের ছাদে বন্ধুদের জন্য আয়োজন করেন এক ভিন্নধর্মী সম্মাননা অনুষ্ঠান। সেখানে লটারির মাধ্যমে একজনকে খাসি, আরেকজনকে রাজহাঁস এবং তৃতীয়জনকে দেশি মোরগ উপহার দেওয়া হয়। অন্যদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, সম্পর্কের গভীরতা শুধু রক্তের বন্ধনে নয়—অনেক সময় হৃদয়ের টানই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে।

Link copied!