× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৫৯ পিএম

নবজাতক ও স্ত্রীকে আনতে গিয়ে সড়কে ঝরল বাবার প্রাণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:৫৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতাল থেকে ঘরে তোলার আনন্দঘন মুহূর্তের অপেক্ষায় ছিলেন সোহাগ হোসেন (৩৫)। কিন্তু সেই প্রতীক্ষা আর পূরণ হলো না।

নির্মম সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো এই অসহায় বাবাকে। বুধবার (২২ এপ্রিল) সকালে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা নাজমুস শাহিন।

নিহত সোহাগ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আমির হোসেনের ছোট ছেলে। আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। চার কন্যাসন্তানের জনক সোহাগের পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লাকসামের একটি হাসপাতালে সোহাগের স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন।

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী ও নবজাতককে বাড়ি নিয়ে আসার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি থেকে রওনা দেন তিনি।

পথিমধ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সোহাগ।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বেলা ১১টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে, এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফুটফুটে নবজাতক সন্তান ও তিন কন্যাকে নিয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন সোহাগের স্ত্রী।

রূপালী বাংলাদেশ

Link copied!