× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:১১ পিএম

কাস্টমস কর্মকর্তা বুলেটকে হত্যা, আটক ১০ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:১১ পিএম

আটককৃতদের মধ্যে কয়েকজন ও ইনসেটে বুলেট বৈরাগী। ছবি : রূপালী বাংলাদেশ

আটককৃতদের মধ্যে কয়েকজন ও ইনসেটে বুলেট বৈরাগী। ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে ভয়ংকর ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৪)। এ ঘটনায় এখন পর্যন্ত কুমিল্লার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১ সূত্র জানায়, চারজন পেশাদার ছিনতাইকারী সরাসরি এ হত্যাকাণ্ডে জড়িত, আরেকজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহতের ব্যাগ ও মোবাইল ফোন। গ্রেপ্তার হওয়া এই পাঁচজনই পূর্বের রেলওয়ে ডাকাতি মামলার আসামি।

তদন্তে জানা গেছে, পদুয়ার বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা সামনে নামার পর স্ট্যান্ডে ফিরতে একটি সিএনজিতে ওঠেন বুলেট। ওই সিএনজিতেই আগে থেকেই অবস্থান করছিল ছিনতাইকারীরা। সামনে চালকসহ দুজন, পেছনে দুজন। চালক ‘আর একজন হলেই ছেড়ে দেবে’ বলে তাকে বসতে প্রলুব্ধ করে। পরে চলন্ত অবস্থায় তাকে জিম্মি করে ছিনতাই করা হয়।

র‌্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় বুলেট ক্লান্ত ছিলেন। অস্ত্রের মুখে পড়ে তিনি ভীত হয়ে পড়েন এবং একপর্যায়ে ধস্তাধস্তিও হয়ে থাকতে পারে। ছিনতাই শেষে তাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে সড়কে পড়ে গুরুতর আঘাত পান তিনি।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। ঘটনাস্থল মহাসড়কের বিপরীত পাশে হওয়ায় শুরু থেকেই বিষয়টি সন্দেহজনক মনে হয় তদন্তকারীদের।

র‌্যাব জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, ‘এই ঘটনাটি আমাদের নাড়িয়ে দিয়েছে। দ্রুত অপরাধীদের ধরতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

ছিনতাই শেষে ঘাতকরা চৌয়ারা বাজার এলাকার উলুর চর মৌজার আজিজ ম্যানশনের দিকে পালিয়ে যায়।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর কাস্টমে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তিনি পিতা হন গেল বছরের ২৭ এপ্রিল। তার একমাত্র সন্তান অব্যয় বৈরাগীর প্রথম জন্মদিন ছিল আজ। অথচ জন্মদিনের দিনেই এক দিন আগেই বাবাহীন হয়ে গেল শিশুটি।

Link copied!