× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৭:১৭ পিএম

কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা, ৬ দফা দাবি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যথাসময়ে আয়োজন এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভাগে তালা দেন। এ সময় তারা প্রশাসনের কাছে ৬ দফা দাবি এবং ১৪টি অভিযোগ উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ, আগামী সাত মাসের মধ্যে বাকি দুই সেমিস্টার সম্পন্ন করা, ৪৮ ঘণ্টার মধ্যে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাকি দুই সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, প্রয়োজন হলে অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে দ্রুত কোর্স সম্পন্ন করা এবং আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে দাবি পূরণের আগে লিখিত অঙ্গীকারনামা প্রদান।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিভাগের বিরুদ্ধে ১৪টি অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আট মাসের সেশনজট, পরীক্ষার আগের রাতে রুটিন প্রকাশ, অসম্পূর্ণ কোর্সে পরীক্ষা গ্রহণ, কারণ ছাড়াই অনলাইন ক্লাস পরিচালনা, ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশ না করা, একই সিলেবাস পুনরায় পড়ানো, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একই কোর্সে একাধিক শিক্ষক যুক্ত হওয়ায় সেমিস্টার কার্যক্রমে দীর্ঘসূত্রতা, সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব, ফলাফল প্রকাশে বিলম্ব, সময়মতো ক্লাস না নেওয়া, নির্ধারিত তারিখ দিয়েও বারবার পরীক্ষা স্থগিত করা, একই দিনে দুটি মিডটার্ম পরীক্ষা নেওয়া, দাবি উত্থাপন করলে পদত্যাগের ভয় দেখানো, সার্টিফিকেট আটকে রাখা এবং মামলার ভয় দেখানোর মতো ঘটনা।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিভাগীয় কর্তৃপক্ষ আগামীকালের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ এবং আগামী সোমবার থেকে পরীক্ষা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আজকের মধ্যেই ইনকোর্স পরীক্ষার নম্বর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামীকাল অফিস সময়ের মধ্যে চলমান ও পরবর্তী দুই সেমিস্টারের পরীক্ষা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, নিয়মিত ক্লাস ও ইনকোর্স পরীক্ষা কার্যক্রম অব্যাহত রেখে প্রতিটি সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ এখানে প্রো-ভিসি ম্যাম ও ডিন স্যার এসেছিলেন। তারা সমাধান দিয়ে গেছেন। ওই সমাধানের ভিত্তিতেই পরীক্ষার রুটিন করা হয়েছে।”

পরীক্ষা কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।”

Link copied!