× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:৫২ পিএম

কলমাকান্দার অর্থনীতির মোড় ঘোরাবে প্রস্তাবিত বাইপাস সড়ক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৬:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের যানজট আর অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা। বাজারকে কেন্দ্র করে প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আলোচনা হয়।

সভার প্রধান অতিথি নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদের সুযোগ নেই। দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে।

ডেপুটি স্পিকার জানান, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

তিনি আরও বলেন, কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে।

যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে চাই। এজন্য স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে ডেপুটি স্পিকার বলেন, জনগণের টাকায় নির্মিত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে। নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে তা বরদাশত করা হবে না।

নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন।

এসময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা ও কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

Link copied!