× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:২৯ পিএম

কুমিল্লায় দেওয়ালে জুলাইয়ের গ্রাফিতি ফুটিয়ে তুলল শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:২৯ পিএম

কুমিল্লার দেওয়ালে দেওয়ালে জুলাই গণআন্দোলনের ছবি ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার দেওয়ালে দেওয়ালে জুলাই গণআন্দোলনের ছবি ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণ-আন্দোলনের বর্ষপূর্তিকে উপলক্ষে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ কর্মসূচিতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে দেওয়ালজুড়ে আঁকা হয়েছে প্রতিবাদী চিত্র।

রোববার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন দেওয়ালে চিত্রাঙ্কনে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবিতে উঠে এসেছে আন্দোলনের মুহূর্ত, শহিদের মুখচ্ছবি, প্রতিবাদী স্লোগান ও বার্তা।

এক চিত্রে দেখা যায় শহিদ আবু সাঈদের প্রসারিত দুই হাত—নিচে লেখা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’ শহিদ মীর মুগ্ধের বিখ্যাত উক্তি ‘পানি লাগবে, পানি?’ এবং হেলিকপ্টার দেখে নিহত এক শিশুর শেষ কথা, ‘বাবা, দেখো হেলিকপ্টার’ তুলে ধরা হয়েছে গ্রাফিতিতে।

শিক্ষার্থীরা দেওয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঙ্কন করছে। ছবি- রূপালী বাংলাদেশ

লোলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আর যেন আমার ভাই-বোনদের ওপর গুলি না চালাতে পারে—এই প্রত্যাশায় আমরা ছবি আঁকছি। এটি আমাদের ছোট্ট প্রতিবাদ, একটি নতুন বাংলাদেশ গড়ার আশায়।’

‘২৪-এর বেতার কেন্দ্র’ বোঝাতে ইউটিউব, ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপের লোগো ব্যবহার করে ক্যাপশন দেওয়া হয়েছে। দেওয়ালজুড়ে লেখা হয়েছে—‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’

জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তরুণদের আঁকা ছবিতে উঠে এসেছে তাদের চোখে দেখা প্রতিবাদের ভাষা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা।

Link copied!