সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে রাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে রাত ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকে ব্যারিকেড দিয়ে রাখেন।
পরে রাত ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন। রাত ১১টা ৫২ মিনিটে বাসভবনে পৌঁছান তিনি।


