× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

সাভারে কমিউনিটি সেন্টার থেকে আবারও ২ মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাভারে পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুই পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহ এক নারী ও এক ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই মরদেহের সন্ধান পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত  পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থীরা প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খুঁতিয়ে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের ওই কর্মকর্তা।’

এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

Link copied!