× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৪৩ পিএম

আশুলিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৪৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনি মহল্লায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে বুলেট ও কিবরিয়া দুজনই আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর মিয়ার কর্মী বলে জানা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনি মহল্লায় ধানের শীষের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বুলেট ও কিবরিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এ সময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ ছাড়া সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা ছেড়ে যুবদল নেতা জহিরের দাবি, ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনি প্রচারণা শেষে অতর্কিতভাবে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ আমাদের যুবদল নেতা আলম পারভেজ শান্ত বুলেটে ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে কেপিজে স্পেশালাইজড ঢাকা হসপিটালে আইসিউতে ভর্তি করানো হয়। 

এ ব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আজগর হোসেন বলেন, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

রূপালী বাংলাদেশ

Link copied!