× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০১:২০ পিএম

আশুলিয়ায় লিকেজ থেকে বিস্ফোরণে দ্বিতল ভবন ধস, দগ্ধ ৬

সাভার প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০১:২০ পিএম

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধস। ছবি- রূপালী বাংলাদেশ

আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধস। ছবি- রূপালী বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় ৬ জন দগ্ধ হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

দগ্ধকৃতরা হলেন—জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়িটি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। ওই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনটি ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুনে অন্তত ৬ জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন।

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, ‘নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় সারা রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়িটি ধসে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাচ পর্যন্ত ভেঙে গেছে। এখানে ফায়ার সার্ভিস ও পুলিশ এসেছিল। তারা তদন্ত করছেন।’

নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার হারুন-অর-রশিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ বিষয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, ‘লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Link copied!