× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৫ পিএম

দিনাজপুরে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৩:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরামপুর গুচ্ছগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক জুইন (২৩) নিহত হন।

অপরদিকে, গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে উদ্ধার করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিরামপুর গুচ্ছ গ্রামের সামনে বাস ও ট্রাক্টরের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানায় রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!