× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:০৭ পিএম

বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:০৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে মাদক হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে ৪২ বিজিবির অধীন দিনাজপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৯ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রা গ্রাম এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

রূপালী বাংলাদেশ

Link copied!