× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:২৩ পিএম

দিনাজপুর-৫ আসনে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তালা মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

গণসংযোগকালে আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি সারা দিন তালা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের তালা মার্কার পক্ষে স্বতঃস্ফূর্ত রায় দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে আমার মনে হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল দিনাজপুর-৫ আসন গড়তে জনগণ আমাকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।’

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

Link copied!