× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:০২ পিএম

বিরল সীমান্তে বিজিবির অভিযানে বাংলা মদ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০২:০২ পিএম

৭০ বোতল বাংলা মদ উদ্ধার।ছবি : রূপালী বাংলাদেশ

৭০ বোতল বাংলা মদ উদ্ধার।ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২২/২-এস থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোদাবাড়ী শালবাগান এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭০ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ।

রূপালী বাংলাদেশ

Link copied!