× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৩৪ পিএম

দিনাজপুরে খাল পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নদী, খাল ও জলাশয়সমূহকে পূর্ণাঙ্গভাবে খননের যে কর্মসূচি নেওয়া হয়েছে, এটি তারই অংশ।’

তিনি জানান, ‘খালটি পুনঃখনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে যে ঘোষণা দিয়েছেন, আজকের এই কার্যক্রম তার বাস্তব প্রতিফলন। এই খাল খননের মাধ্যমে নতুন করে কতটা জমি চাষের আওতায় আনা সম্ভব, তা এখানে স্পষ্ট।’

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতে নদী ও খাল খননের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল। তবে সম্প্রতি একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সমন্বিতভাবে কাজ করার জন্য একটি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খনন করা খালগুলো ভবিষ্যতে পুনরায় ভরাট না হয়ে যায়। এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে যে যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন, আমরা সেই পথ অনুসরণ করেই এবার এই কর্মসূচি বাস্তবায়ন করব।’

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Link copied!