× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:৫৬ এএম

প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও আর্থিক সহায়তা দিল সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৪:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জে এম জিহাদ হোসাইন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও অসহায় মানুষের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ৯ জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি দুইজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং একজনকে ট্রাইসাইকেল প্রদান করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ ধরনের সহায়তা তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী হিলি মাদ্রাসা প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, মানুষের কল্যাণে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষ যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে জন্য বিভিন্ন সহায়তা কর্মসূচি চালু রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হিসেবে হিলির গুরুত্ব রয়েছে। এখানকার রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হিলিকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!