× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:১৫ পিএম

ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ১০:১৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে হলদিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন হলদিবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকপ্রতিবন্ধী খোকন বিকেল ৫টার দিকে হলদিবাড়ী এলাকায় তাঁর বাবার দোকান থেকে বের হন। পরে অজ্ঞাত কারণে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথ সংলগ্ন মহাসড়কের পাশের একটি পেট্রোল পাম্পের পেছনে লাইনের ধারে হাঁটতে দেখা যায় তাঁকে।

এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি লাইন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ৩৭৬/৭ নম্বর রেল খুঁটির পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হলেও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং সময় হলেই মসজিদে গিয়ে জামাতে অংশ নিতেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!