× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:৫১ পিএম

দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে তপনের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে দম্পতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!