× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:২৮ পিএম

জমির বিরোধে সৎ-ভাই ও বাবাকে পিটিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)। ঘটনার পর থেকে অভিযুক্ত সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন। তারা শহিদুল ইসলামের ছোট স্ত্রীর সন্তান। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে বলে জানা গেছে।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রী থাকায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর তিনি জমি দুই পরিবারে সমানভাবে বণ্টন করে দেন। তবে ভুট্টাখেতের ফসল নিয়েও ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল সমান ভাগ দাবি করে আসছিলেন।

মঙ্গলবার ভোরে ভুট্টাখেতে এ নিয়ে বাবা শহিদুল ইসলাম ও ভাই কাবিলের সঙ্গে সাকিব ও সাদিকুলের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে দুজনকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মাহমুদুন নবী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই ভাইকে আটকে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!