× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৩১ পিএম

মাদকসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৬:৩১ পিএম

আটক  রফিকুল ইসলাম ও আজিজুল আকন। ছবি-  রূপালী বাংলাদেশ

আটক রফিকুল ইসলাম ও আজিজুল আকন। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুরে মাদকসহ রফিকুল ইসলাম (৪৭) নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং আজিজুল আকন (২৩) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে রফিকুল ও আজিজুলকে আটক করা হয়।

এ সময় রফিকুল ইসলামের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং আজিজুল আকনের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় এলাকা এবং পশ্চিম শ্যামপুর গ্রামে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

পরে কলেজ মোড় এলাকায় সাবেক পুলিশ সদস্য রফিকুল ইসলামকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি নীল জিপারের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, পশ্চিম শ্যামপুর এলাকায় উজ্জল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকন নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

শিরীন আক্তার আরও জানান, এ দুই ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার আসামি রফিকুল ইসলাম ও আজিজুল আকনকে সোমবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied!