ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফরিদপুরে কৃষকলীগের নেতা মাতুব্বর আটক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩৪ পিএম
আটক মো. আব্দুর রহিম। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মাতুব্বর ওই ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি সালথা উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, ‘এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযান পরিচালনা করে কৃষকলীগ নেতা আব্দুর রহিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’