× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১৯ এএম

মাদকের করিডোর হয়ে উঠছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১৯ এএম

৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান ওরফে লিটু (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার আতাদি এলাকায় পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার লিটু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান নিয়ে যাত্রীবাহী বাসে করে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শনাক্ত করে তল্লাশি চালালে একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, পদ্মা সেতু চালু এবং এক্সপ্রেসওয়ে চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ হলেও একই রুট ব্যবহার করে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। ভাঙ্গা এখন অনেকটা ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন জেলার যানবাহন মিলিত হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, গত এক মাসে এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। তাদের ধারণা, গ্রেপ্তার লিটু একটি বড় চক্রের সদস্য এবং কক্সবাজার থেকে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহের নির্দিষ্ট রুটের সঙ্গে জড়িত।

ডিএনসির উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এখন মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নেটওয়ার্ক ভেঙে দিতে নিয়মিত অভিযান চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তাকে আদালতে পাঠানো হবে।

সচেতন মহলের মতে, ইয়াবার মতো মাদকের সহজলভ্যতা তরুণ সমাজের জন্য বড় ঝুঁকি তৈরি করছে, যা দীর্ঘমেয়াদে পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!