× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৪০ এএম

সদরপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল যুবকের লাশ

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৪০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় মো. রফিকুল ইসলাম (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুরচর মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের শেখ মো. শুকুর মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রফিকুল নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে বড় ভাই মো. শহিদুল ইসলাম ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় ঘরের আড়ার সঙ্গে রফিকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাঁকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানা পুলিশের উপপরিদর্শক আফজাল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!