× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০২:০০ এএম

নোয়াখালীতে ছাত্রদল নেতাকে গুলি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০২:০০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ভুক্তভোগী ছাত্রদল নেতার পরিবারের দাবি হামলাকারীরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে।

গুলিবিদ্ধ শাহাদাতের বড় ভাই যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করে বলেন, শাহাদাত ছাত্রদল ও আমি খিলপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেই।

ওই স্ট্যাটাসের জেরে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলো।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ভূঞা ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সঙ্গে বাগবিণ্ডায় জড়ায়।

একপর্যায়ে যুবলীগ নেতা জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহাদাত তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলিবিদ্ধ হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মফিজ ভূঞা ও রহীম হাজীর মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান ভিন্ন কথা। তিনি বলেন, বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোঁড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!