বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নতুন সদস্য আহ্বান করেছে। বাচসাসের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহারকে আহ্বায়ক করে সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়াসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
যারা সংস্কৃতি ও চলচ্চিত্রবিষয়ক সাংবাদিকতায় জড়িত তারা আবেদন করার সুযোগ পাবেন। বিশেষ করে যারা প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিবন্ধিত পোর্টালে সংস্কৃতি ও চলচ্চিত্র বিষয়ক রিপোর্টিং করেন তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
আগ্রহীরা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ১২০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করে পূরণপূর্বক জমা দিয়ে আবেদন করতে পারবেন। কমিটির সদস্যদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। যোগাযোগ: 01711-611147, +880 1711-991322, 01716-255151, +880 1716-575115, 01772398021

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন