× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১২:২১ পিএম

ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও রিকশাচালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের মো. শাহজাহান (৫১)।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন।

এ ছাড়া রিকশাচালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান তিনি।

আরবি/এসআর

Link copied!