ফেনীর সোনাগাজীতে বাদশা ফয়সাল (৩৭) নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বাদশা ফয়সাল খেজুরের রস নিয়ে ফেনী যাওয়ার সময় সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলো পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রয়েছে এবং বাড়িতে আনার চেষ্টা চলছে।
বাদশা ফয়সালের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। স্থানীয়রা পুলিশ যাওয়ার আগে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন