× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৪ পিএম

ফেসবুকে নির্বাচনি প্রচারণা, বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনী-১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু ও জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি সিনিয়র সিভিল জজ মো. এহসানুল হক তাদের বিরুদ্ধে পৃথক কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়, ‘রফিকুল আলম মজনু নামীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও ভিডিও প্রচার করা হচ্ছে।

এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন।

ফলে উক্ত ফেসবুক পেজের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্বউদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনী অভিযোগ নং ০১/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হলো।

উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনী প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই।

সুতরাং রফিকুল আলম মজনুকে আগামী ২১ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় অত্র নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১ এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

পৃথক আরেকটি নোটিশে উল্লেখ করা হয়, ‘অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন এবং জননেতা কামাল ভাই ফেনী-১ নামীয় ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় দাঁড়িপাল্লা প্রতীকের জন্য ভোট চেয়ে নানা ধরনের পোস্টার, ব্যানার ও গণসংযোগ কার্যক্রমের ভিডিও প্রচার করা হচ্ছে।

এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন। ফলে উক্ত ফেসবুক পেজদ্বয়ের কার্যক্রম বিশ্লেষণে কমিটি কর্তৃক স্বউদ্যোগে অনুসন্ধান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করায় সংশ্লিষ্ট ফেসবুক পেজ সম্পর্কিত অভিযোগটি নির্বাচনী অভিযোগ নং ০২/২০২৬ হিসেবে রেজিস্ট্রিভুক্ত করা হলো।

উক্ত বিধিমালার ১৮ বিধি মোতাবেক ২২ জানুয়ারির আগে প্রার্থী কর্তৃক নির্বাচনি প্রচারণা করার কোনো আইনি সুযোগ নেই।

সুতরাং এস এম কামাল উদ্দিনকে আগামি ২১ জানুয়ারি বিকেল ৩টায় অত্র নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, ফেনী-১-এর অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন বরাবর তার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তা লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অবগতির জন্য উভয় আদেশের কপি অভিযুক্ত প্রার্থী, জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ‘কারণ দর্শানোর নোটিশটি বিচার বিভাগ থেকে দেওয়া হয়েছে। তিনটি আসনের জন্য তিনজন সিভিল জজ এসব বিষয়ে দায়িত্ব পালন করছেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!