× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩৪ পিএম

পক্ষপাতমূলক আচরণ করা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে অনশন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩৪ পিএম

অনশনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

অনশনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম। ছবি : রূপালী বাংলাদেশ

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে অনশনে বসেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকে অনশনে বসেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ৪-৫ জন কর্মী নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকে প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন তারিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় মূল ফটক দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করতে না পারায় হেঁটে ভেতরে যান দপ্তরের কর্মকর্তারা।

তবে বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে এসে তার দাবি মানার বিষয়ে আশ্বাস দিলে মূল ফটক থেকে সরে একপাশে অবস্থান নেন।

তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেনী-২ আসনে নির্বাচনি আচরণবিধি চরমভাবে লঙ্ঘন হচ্ছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন আমাকে হুমকি ও ধমক দিয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারে একতরফা সুযোগ দেওয়া হচ্ছে। ৮ ঘণ্টার মধ্যে সদরের এসিল্যান্ডকে প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেব বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা বলেন, নির্বাচনি মাঠে এখন পর্যন্ত যত অভিযোগ এসেছে সবই আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তিনি কখনো লিখিতভাবে কোনো অভিযোগ দেননি। এ জন্য কোনো ব্যবস্থা নেওয়াও সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!