ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আবদুল আউয়াল মিন্টুর মতবিনিময়

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয় মন্তব্য করে ফেনী-৩ (দাগনভুঁইয়া-সোনাগাজী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিন। আপনাদের ভোট দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকার গঠনের প্রত্যাশা করে।

তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। মহান মুক্তিযুদ্ধ ছাড়া এ দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। জুলাই চেতনায় উজ্জীবিত হয়ে যারা শহীদ কিংবা আহত হয়েছেন, তাদের অবদানও অবিস্মরণীয় হয়ে থাকবে।

আগামী নির্বাচনের মাধ্যমে এই দেশকে রক্ষা করতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের প্রতি ধানের শীষে ভোট দিতে আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর সোনাগাজী উপজেলার প্রধান নির্বাচনি কার্যালয়ে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে আবদুল আউয়াল মিন্টু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এলাকার সেচ, কৃষি, খাল খনন, পাবলিক টযলেট, শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা-ঘাট উন্নয়নের ঢল নামবে। সোনাগাজীর চরঞ্চালে আধুনিক উন্নয়নের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকার নাগরিক সুবিধার আশ্বাস দেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জিরোটলারেন্স প্রয়োগ করা হবে। এ সময় বীর মুক্তিযোদ্ধারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার আশ্বাস দেন।

বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের সভপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, সাবেক উপজেলা কমান্ডার খুরশিদ আলম, সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি নুরনবী, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা আহমদ করিম, এ কে এম সলিম উল্যাহ প্রমুখ।