ফেনীতে দুটি মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চৌধুরী বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ওসি জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল মোহসেন সুজন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। অন্যজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন